নিজস্ব প্রতিনিধি
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়ণপুর এলাকায় এক কিশোরীর অনশনকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মানিক মিয়ার মেয়ে আয়েশার সঙ্গে মজু শিকদার বাড়ির ফরিদ মিয়ার ছেলে নাহিদের দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল। কিশোরীর অভিযোগ, ওই সম্পর্কের পর সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অভিযুক্ত যুবক।
এ অবস্থায় আয়েশা বিয়ের দাবিতে নাহিদের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে ঘরে উঠতে দেয়নি বলে অভিযোগ রয়েছে। পরে ওই বাড়ির সামনেই অনশনে বসে পড়ে কিশোরীটি।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭'''' T.L.No:183 T.I.N:534926870539