
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার 'পূবালী ব্যাংক পিএলসি' মিয়ারহাট শাখার উদ্যোগে স্থানীয় ডুবি বাজারে “ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা ও আমন্ত্রিত বক্তারা ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব ও আধুনিক সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই নগদ টাকার ব্যবহার কমিয়ে নিরাপদ ও দ্রুত লেনদেন করতে পারবেন।
বক্তারা আরও বলেন, পূবালী ব্যাংকের মোবাইল অ্যাপস ব্যবহার করে ঘরে বসেই সহজে নতুন অ্যাকাউন্ট খোলা সম্ভব। এছাড়া কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট, টাকা স্থানান্তর, বিল পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণের পদ্ধতি নিয়েও উপস্থিতদের অবহিত করা হয়।
সভায় অংশগ্রহণকারীদের ক্যাশলেস ব্যাংকিং ব্যবহারের নিয়ম, সুবিধা এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে সচেতন করা হয়। বক্তারা সবাইকে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে একটি আধুনিক ও স্মার্ট অর্থনীতির অংশ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ক্যাশলেস ব্যাংকিং এর বিশেষ বিশেষ সুবিধা সমূহ হলো- # ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা # তাৎক্ষণিক ফ্রি ডেভিড কার্ড প্রদান # পূবালী ব্যাংকিং এ্যাপ রেজিষ্ট্রেশন সুবিধা # পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সুবিধা # ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা।
এসময় ক্যাম্পেইন ও আলোচনা সভায় গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন- মোঃ আমিনুল ইসলাম এডিসি ইনচার্জ রিজোনাল অফিস বরিশাল, মোঃ মুজাফফর হোসেন মিয়ারহাট শাখা ব্যবস্থাপক, রফিকুল ইসলাম অপারেশন ম্যানেজার। এছাড়া শিক্ষক সাইদুল ইসলাম, মিজানুর রহমান, সাঈদ হাওলাদার, দুলাল মিয়া, নজরুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।