
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী র্যালির আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে ইউপি চেয়ারম্যান রাজিবুল হক সানু, ইউপি সচিব মৃনাল চন্দ্র হালদার, ইউপি হিসাব সহকারী কামরুল ইসলাম, ইউপি সদস্য তোতা খান, ফজলুল হক, মহিলা মেম্বার নাজমা আক্তার, ইউনিয়নের সকল ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্যগন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা রঙিন পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।
সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, গ্রামীণ পর্যায়ে বাংলা সংস্কৃতির চর্চা বাড়াতে এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।