
মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাণবন্ত বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর এ আয়োজনে পটিয়া সচেতন নাগরিক ফোরামের ব্যবস্থাপনায় সংগঠনের প্রধান সমন্বয়ক কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে শরবত বিতরণ করা হয়। বাস্তবায়িত এ উদ্যোগটি তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দেয়। বিনামূল্যে শরবত বিতরণ কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
তীব্র গরমে স্বস্তি দিতে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, শ্রমজীবী ও বৈশাখী মেলায় আগত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়। এতে উৎসবে আগত মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের ভিন্নমাত্রা যোগ হয়।
শরবত বিতরণ কর্মসূচিতে ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আলম সওদাগর, যুব ফোরামের আহ্বায়ক খান এখতিয়ার, ছাত্র ফোরামের আহ্বায়ক নাফিজ করিম চৌধুরী ও সদস্য সচিব তারেক হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজসেবক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বর্ষবরণ উদযাপন কমিটির পক্ষ থেকে মোঃ তোহিদুল আলম, নাসির উদ্দিন ও সামু দেসহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে পটিয়ায় মানবতার বার্তা পৌঁছে দিয়ে পটিয়া সচেতন নাগরিক ফোরাম ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।