
বিশেষ প্রতিনিধি মজনু মন্ডল
কুষ্টিয়া খোকসায় ট্রাকের চাকা বিস্ফোরণে চালক নিহত, কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে পরেশ (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুৃমানিক আড়াইটার দিকে বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকের চাকা হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে চালক পরেশ গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত পরেশের বাড়ি যশোর জেলার চুরামনকাঠি এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।