
মোঃ মনিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জালানী সংকট নিরসনের দাবীতে আজ ১২/০৪/২০২৬ ইং তাং কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র মজমপুর রেলগেট হয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়, মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের এমপি আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খান, এনসিপি কুষ্টিয়া জেলার প্রধান সমন্নয়ক জান্নাতুল ফেরদাউস টনি, এবি পার্টির মুখ্য সমন্বয়ক বেলাল মাহমুদসহ ১১ দলীয় ঐক্য এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের সিংহভাগ মানুষ যে রায় গনভোটের মাধ্যমে দিয়েছে তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে,পাশাপাশি চলমান জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে,তাই জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান তারা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।