
মোঃ মনিরুল ইসলাম কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি।
কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু : ৩ শতাধিক শিশু হাসপাতালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী রায়ান নামে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে। সে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল এলাকার সোহাগের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ- পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম। কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। শিশুটির পরিবার সূত্রে জানা যাই ।, গত এক সপ্তাহ ধরে শিশুটির ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। এরপর রায়ানকে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে অবস্থার অবনতি হলে তাকে রোববার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু, দেশে এই ২২ দিনের মধ্যে হাম উপসর্গ নিয়ে ১১৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।