
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) জেলা পুলিশ, পিরোজপুরের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সহকারি পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করার পাশাপাশি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নারসিন জাহান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।