সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস - ২০২৬ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, নেছারাবাদ কর্তৃক স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি, জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোদন ঘোষনা করা হয়। পরবর্তীতে সমাবেশ, কুচকাওয়াজ ও ছাত্রছাত্রীদের বর্নাঢ্য ডিসপ্লে প্রদর্শনী সহ মুক্তিযোদ্ধা ও গুনীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, বিভিন্ন বাহীনির কর্মকর্তা ও সদস্যগন, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগন, নেছারাবাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ শিক্ষক সমাজ, সুশীল ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।