
হাসান হৃদয়
লালমোহন,
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ভোলা জেলার লালমোহন থানাধীন মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল মোঃ ফখরুল আলম কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পেশাদার এই পুলিশ সদস্য গত ১৮/০৩/২০২৬ খ্রিঃ তারিখ লালমোহন উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে মেঘনা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। উক্ত তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৪৫ ঘটিকায় স্পিডবোটে ডিউটি করাকালীন সময়ে তিনি দুর্ঘটনাবশত মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনার পর আজ ২০/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ১৭.৪৫ ঘটিকায় নদী থেকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকা অবস্থায় তাঁর এই অকাল মৃত্যুতে ভোলা জেলা পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত সকলকে এই কঠিন শোক সহ্য করার তৌফিক দান করুন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।