
হাসান আহমেদ হৃদয়_
পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসন সরকারের জন্য পরীক্ষা বলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।তিনি বলেন, রমজান মাস আসলে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হয়, অপরাধী চক্র সক্রিয় হয় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা নৈরাজ্যকর কর্মকাণ্ডে। এ সকল বিষয়ের পেছনে অতীতে সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট, চাঁদাবাজ গ্রুপ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকত। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কোনো দলের সরকার না। তাদের মদদপুষ্ট সিন্ডিকেট বা চাঁদাবাজ গ্রুপ নেই। তাহলে কেন এবারের রমজান ভয়, শঙ্কমুক্ত হবে না? কেন এবারের রমজানে মানুষ নির্ভয়ে, নিরাপদে, উদ্বেগহীনভাবে ইবাদাত বন্দেগি করতে পারবে না?
রমজানে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকে সরকারের জন্য পরীক্ষা হিসেবে উল্লেখ করে মঞ্জু বলেন, এ পরীক্ষায় সরকারকে পাশ করতে হবে অন্যথায় এ সরকারের দ্বারা একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে।
রমজানে যানজট নিরসনসহ সারা দেশে যোগাযোগ ব্যবস্থায় জনভোগান্তি দূর করার জন্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
রমজানে এবি পার্টির পক্ষ থেকে সারা দেশে ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচিকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছল মানুষ ও বিভন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ উদ্যোগে জনকল্যাণে এ কর্মসূচি গ্রহণ করতে পারে। যারা নিজে উদ্যোগ নিতে পারবেন না তারা চাইলে এবি পার্টির তহবিলে খাদ্য সামগ্রী বা নগদ অর্থ প্রেরণ করে এই মহৎ কাজে শরিক হতে পারেন বলে তিনি আহ্বান সূচক মতামত ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন- এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, যুবপার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরণ চৌধুরী, সহকারী স্বেচ্ছাসেবা সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, যুবনেতা ইমরান হোসেন শিবলুসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পার্যায়ের নেতারা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।