
হাফিজ খান,
স্টাফ রিপোর্টারঃ
আমতলী বাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা সৈয়দ জহিরুল ইসলাম।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, বরগুনা জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন, বরগুনা জেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন এবং বরগুনা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।তিনি আমতলী উপজেলার ৫ নং ওয়ার্ডের সবুজবাগের বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি একজন ব্যবসায়ী। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর।এই ঈদে তিনি আমতলী উপজেলার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বাণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরগুনা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম বলেন,প্রিয় আমতলীবাসী আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আমি আমতলীর সন্তান। আমি আপনাদেরই সন্তান। আমি ছোটবেলা থেকেই সুখ দুঃখে আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব্য গ্রহণের পরে রমজান মাসের সকল প্রকার দ্রব্যমূল্যে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আছে। এজন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭'''' T.L.No:183 T.I.N:534926870539