
বিরল উপজেলা প্রতিনিধি ||
দিনাজপুরের বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, বিরল উপজেলা বিএনপির সদস্য এবং দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সম্মানিত সদস্য আজিমুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
তার এই ঘোষণা ঘিরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আজিমুল ইসলাম এলাকার মানুষের কাছে পরিচিত মুখ।
এদিকে দল-মত নির্বিশেষে অনেক ইউনিয়নবাসী তার প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে। তার প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
আজিমুল ইসলাম বলেন, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবায় কাজ করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।