
মোঃ নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি।
খাগড়াছড়ি দীঘিনালায় সেনাবাহিনীর এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। শনিবার রাত প্রায় ১০টার দিকে বেতছড়ি আর্মি চেক পোস্টে দুটি চাঁন্দের গাড়ি তল্লাশি করে ১৩৫ পিচ গোদা কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
অভিযানটি পরিচালনা করেন ক্যাপ্টেন মো: হাসনাইন আলভী, বেতছড়ি সাব জোন কমান্ডারের নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: কামাল হোসেন। তথ্য অনুযায়ী, অবৈধ কাঠটি বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে সংগ্রহ করা হয় এবং মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকা হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
পরবর্তীতে জব্দকৃত কাঠ মেরুং রেঞ্জের কর্মকর্তা মো: জাফর উল্লাহ ও ডেপুটি রেঞ্জারদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।