
হাসান হৃদয়
লালমোহন
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার,এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, লালমোহন থানার সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস টিম ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
২৪/০২/২০২৬ ইং তারিখে লালমোহন থানার এসআই (নিঃ) মোঃ জিল্লুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পালন করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ফরাজগঞ্জ ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ সাদাপোল সংলগ্ন জনৈক দেলোয়ার হোসেন বেপারী বাড়ির দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী লোকমান হাওলাদার (৫০) কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।