
হাসান হৃদয়
লালমোহন
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাম মোঃ শহিদুল্লাহ কাওছার,এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) ও অফিসার ইনচার্জ, লালমোহন থানার সার্বিক তত্ত্বাবধানে অদ্য ২৫/০২/২০২৬ ইং তারিখে রাত আনুমানিক ০২:০০ ঘটিকার সময় লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া এলাকায় লালমোহন থানার এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করাকালীন সময়ে স্থানীয় জনগণের সহায়তায় ০৩ জন ডাকাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত আসামীগণ ১। মোঃ নোমান (২৬), পিতা- মানছুর, ২। মোঃ ইব্রাহিম (৪০), পিতা- মৃত ছাদেক ও ৩। মোঃ রাইহান (১৯), পিতা- ইব্রাহিম খলিল, সর্ব সাং- পাঙ্গাসিয়া ০৪নং ওয়ার্ড, পশ্চিম চরউমেদ ইউপি, থানা-লালমোহন, জেলা-ভোলা। আসামীদের হেফাজত থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসেবে ০১টি ১৬ ইঞ্চি লম্বা লোহার দা, ০১টি ১৮ ইঞ্চি লম্বা লোহার বটি, ০১টি সুপারি গাছের চেরা ও ০১টি ৩৬ ইঞ্চি লম্বা বাঁশের লাঠি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
থানার রেকর্ডপত্র ও CDMS পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত ১নং আসামী মোঃ নোমান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে লালমোহন থানায় ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত আছে।
ভোলার প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। অপরাধী ও দুষ্কৃতিকারীদের দমনে আমাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। পুলিশ ও জনগণের এই সম্মিলিত প্রতিরোধই একটি অপরাধমুক্ত নিরাপদ সমাজ গড়ার মূল শক্তি।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।