
মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
পটিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সংগঠক আরিফুজ্জামান আরিফের পক্ষ থেকে চট্টগ্রামের পটিয়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম কে ফুলেল শুভেচ্ছা জানান।
পটিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সংগঠক আরিফুজ্জামান আরিফ দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ কে বলেন, আমাদের প্রিয় নেতা পটিয়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম পটিয়াকে যে মডেল পটিয়া করতে চাচ্ছেন পটিয়ার সকল জনগনের সহযোগিতা কামনা করেছেন।
ইনশাআল্লাহ আমরা প্রিয় নেতার হাতে হাত রেখে পটিয়াকে মাদক, সন্ত্রাস মুক্ত পটিয়া গড়ব ইনশাআল্লাহ। পটিয়া হবে একটি আধুনিক পটিয়া, যেটা এনামুল এনাম ভাইয়ের নেতৃত্বে সম্ভব। আমাদের নেতা এনামুল হক গত ১৭ বছর যেভাবে পটিয়া মানুষকে আগলে রেখেছেন,পটিয়ার মানুষ সেটা ১২ তারিখে ব্যালট এর মাধ্যমে প্রমান দিয়েছেন। তাই আগামীতেও আমরা এনামুল হক এমপি কে সকল কাজে সহযোগিতা করব এবং পটিয়াকে মডেল পটিয়া ঘোষনা করব।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমাদের নেতা এনামুল হক এমপি যে সব ওয়াদা করেছেন জনগণের সাথে, ইনশাআল্লাহ সব কার্যক্রম পূরণ করবেন । পটিয়াকে মাটি খেকোদের হাত থেকে রক্ষা করার জন্য সব পদক্ষেপ গ্রহণ করছেন।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।