
হাসান হৃদয়, স্টাফ রিপোর্টার
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার এর সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় এবং মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার, চরফ্যাশন সার্কেল সার্বিক তত্ত্বাবধানে চোর দলের মূল হোতাসহ ০৩জন গ্রেফতার এবং তাদের নিকট থেকে ০২টি চোরাই গরু উদ্ধার করেছে ভোলা জেলার দুলারহাট থানা পুলিশ।
গত ইং ১৯/০২/২০২৬ তারিখ দুলারহাট থানার এসআই(নিঃ) মোঃ সেতাব আলী খান সঙ্গীয় ফোর্সসহ অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় দুলারহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুলারহাট থানাধীন আহম্মদপুর ০৬নং ওয়ার্ডস্থ মায়া ব্রিজ এর উত্তর পাশে পাকা রাস্তা থেকে দুইটি চোরাই গরুসহ চোর দলের মূলহোতা মোঃ ফকরুদ্দিন @ ফকু (৫০), পিতা-মৃত আঃ মুনাফ, সাং-ফরিদাবাদ ৯নং ওয়ার্ড, থানা-দুলারহাট, জেলা-ভোলাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যমতে তার সহযোগী চোর-মোঃ রুহুল আমিন (২৭), পিতা-আবুল কাশেম খান, সাং-আহম্মদপুর ৭নং ওয়ার্ড, থানা-দুলারহাট, জেলা-ভোলাকে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত গরুর মালিক হিসেবে সনাক্তকারী-আবদুল অদুদ (৬৮), পিতা-মৃত হাজী মোঃ নুরুল ইসলাম, সাং-ফরিদাবাদ ৭নং ওয়ার্ড, থানা-দুলারহাট, জেলা-ভোলা দুলারহাট থানা পুলিশের সহায়তায় থানায় হাজির হয়ে গ্রেফতারকৃত আসামীসহ মোট-০৫ জন বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
মামলা রুজুর পরে অফিসার ইনচার্জ দুলারহাট থানা, ও মামলার তদন্তকারী কর্মকর্তা ধৃত আসামী মোঃ ফকরুদ্দিন @ ফকুকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি পূর্বে চুরি করা ২টি গরু অত্র মামলার এজাহারনামীয় আসামী-নুরু (কসাই) ও মোঃ শাহিন (কসাই)দ্বয়ের নিকট বিক্রয় করেছে এবং উদ্ধারকৃত গরু ০২টি পূর্ব চুক্তি অনুযায়ী বিক্রয়ের জন্য শশীভূষণ থানাধীন আঞ্জরহাট বাজারের কসাই- নুরু (কসাই) ও মোঃ শাহিন (কসাই)দ্বয়ের নিকট বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছিল। পরে অভিযান পরিচলনা করিয়া ভোলা জেলার শশীভূষণ থানাধীন চর কলমী ০১নং ওয়ার্ড হইতে এজাহার নামীয় আসামী মোঃ শাহীন (কসাই) (৩৮)কে গ্রেফতার করা হয়। আসামীগন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চরফ্যাশন, ভোলায় হাজির হয়ে বিজ্ঞ ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।