
মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন।
পটিয়ার বিভিন্ন স্পটে ছিন্নমূল, ভবঘুরে, অসহায় মানুষের পাশে মানবিক সহয়তা নিয়ে দাড়াঁন, পটিয়া ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।
এতে পটিয়া ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা,পরিচালক মোঃ সোলাইমান ও এডমিন মোছাম্মদ ঝিনুক, শহিদুল ইসলামের তত্ত্বাবধানে টিম ভিত্তিক বিতরণে প্রধান সমন্বয়ক ছিলেন সাংবাদিক এস.এম এ জুয়েল, সহ সমন্বয়ক ছিলেন ব্যাংকার মোঃ হোসাইন।
এতে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য সাইমুন শাকিল , জাহিদুল ইসলাম, আশিক চৌধুরী, নূর হোসেন, হাবিবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ ইসমাইল, ফাহাদ আহমেদ, আফরিন, মেহেরুন্নেসা মনি,পারভীন চৌধুরী, তানাস চৌধুরী,সাবরিনা প্রমুখ।
পটিয়া আদর্শ স্কুল মাঠ থেকে বিতরণ কার্যক্রম শুরু করে পটিয়া রেলস্টেশন শহীদ ছবুর রোড,পটিয়া মেডিকেল সংলগ্ন এলাকাসহ পটিয়ার বিভিন্ন জনবহুল স্পটে এ কম্বল বিতরণ করা হয়।
পটিয়া ব্লাড ফাউন্ডেশন ইতিমধ্যে পটিয়া য় মানবিক কাজে দৃষ্টান্ত রেখে চলেছেন।
বর্তমান এ অবক্ষয়ের যুগে রক্ত নিয়ে মানুষের পাশে দাঁড়ানো একটি বিশাল মহত্ত্বের কাজ। "মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে "এই স্লোগানকে সামনে রেখে কাজ করছেন পটিয়া ব্লাড ফাউন্ডেশন।রক্তদানসহ মানবিক কাজে সবার সহযোগিতা কামনা করেন পটিয়া ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
২০/২/২৬ ইং
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।