
সোমবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ২ঃ৩০ মিনিটে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্স এর ঢাকা বনানী প্রধান কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান মাসুদ সাঈদী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এক বিশেষ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল আনন্দমুখর ও গৌরবোজ্জ্বল পরিবেশে ভরপুর। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ও সম্মানিত বিনিয়োগকারীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানের স্থলে আসন গ্রহণ করেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন ও শৃঙ্খলা পূর্ণ ভাবে অনুষ্ঠান শুরু হয়। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডি এম ইমদাদুল হক এর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এর ধারাবাহিকতায় সম্বর্ধনা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের জ্যৈষ্ঠ কর্মকর্তারা। বক্তারা তাদের বক্তব্যের চেয়ারম্যান নেতৃত্ব দূরদর্শিতা ও প্রতিষ্ঠানের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। এবং মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট বাংলাদেশের ইতিহাসে হালাল ট্যুরিজমকে এক উচ্চতায় নিয়ে যাবে এটাই বক্তারা আসা প্রকাশ করেন। সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় সাগরের তীর ঘেঁষে ৬০ বিঘা জমির উপর গড়ে উড়ছে ফাইভ স্টার মানের ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট যেখান থেকে ভ্রমণপিপাসু অবলোকন করতে পারবেন সমুদ্রের গর্জন এবং প্রাকৃতিক সৌন্দর্য যা ইতিমধ্যে যা সারা বাংলাদেশে মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
স্টাফ রিপোর্টার
মোহাম্মদ আনোয়ার হোসেন
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।