
হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদকে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করার জোরালো দাবি উঠেছে। বিষয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের ফেসবুক ওয়ালে উল্লেখ করেছেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দলকে সু -সংগঠিত রাখতে ও নারী ভোটারদেরকে বিএনপির পক্ষে রাখতে সংরক্ষিত আসনে তাকে নারী এমপি মনোনীত করা প্রয়োজন। যশোর -৬ আসনে দলীয় এমপি না থাকায় দীর্ঘদিন ধরে কেশবপুরের বিএনপি নেতাকর্মীরা অবহেলিত। এ কারণে রেহেনা আজাদকে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539