
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি কেন্দ্রে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
ভোটাররা নির্ধারিত সময় অনুযায়ী কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। নারী ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। কেন্দ্রের আশপাশে নিরাপত্তা বাহিনীর তৎপর উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে।
নির্বাচন কর্মকর্তারা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক নজরদারি চলছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
সাধারণ ভোটাররা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।