
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান
দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী একে এম আফজালুল আনাম-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ১১ দলীয় জোট পৌর শাখার আয়োজনে বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুব আলম।
সেতাবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি সানাউল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী একে এম আফজালুল আনাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের পরিচালক তৈয়ব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও এনসিপি দিনাজপুর জেলার সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবির , খেলাফত মজলিসের বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ শাহ, সামসুলবাড়ী হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী বিকাশ চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তব্যে একে এম আফজালুল আনাম বলেন, “আমি নির্বাচিত হলে সর্বপ্রথম সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে এক বছরের মধ্যেই দেশের সার্বিক চিত্র বদলে যাবে।” তিনি আরও বলেন, “আমি জনপ্রতিনিধি নয়, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই।”
জনসভায় বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হয়
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।