
মোঃ বেলাল হোসেন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, "বিএনপির নাম ব্যবহার করে কোনো নেতাকর্মী চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ বা মাদক কারবারে জড়াতে পারবে না। যদি এমন কোনো তথ্য পাওয়া যায়, তাহলে সরাসরি তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়- এমন কোনো কর্মকাণ্ড কাউকে করতে দেওয়া হবে না। দলের প্রত্যেক নেতাকর্মীকে জনগণের পাশে থেকে নৈতিক রাজনীতি করার আহ্বান জানান তিনি।
৯নং ওয়ার্ড নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ইলিয়াছ চৌধুরী ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবছার উদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নূরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহবান জানান এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।