
মো. সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সারাদেশে ৬৯ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত এসব নেতাকে বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতাদের তালিকায় রয়েছেন দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপি’র উপদেষ্টা আ ন ম বজলুর রশিদ।
উল্লেখ্য, আ ন ম বজলুর রশিদ এর আগে বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক মোটরসাইকেল।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।