
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনাজপুরের বিরল উপজেলায় ঐতিহাসিক ২৪-এর জুলাই আন্দোলনে শহীদ তিন জুলাই যোদ্ধার কবর জিয়ারত ও তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
সকালে তিনি বিরল উপজেলার বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনে শহীদ তিন যোদ্ধার কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং মিষ্টিমুখ করানো হয়।
পরে বেলা সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলা গ্রামে নিজ পিতা মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে বোচাগঞ্জ উপজেলায় নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, শহীদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করেই তিনি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে নেমেছেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।