
মোঃ তুহিন ফরাজী
প্রতিনিধি:
ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা ঋণ খেলাপির অভিযোগ সংক্রান্ত আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
জানা গেছে, উক্ত আসনে জামায়াত মনোনীত এক প্রার্থীর পক্ষ থেকে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে ঋণ খেলাপি দাবি করে আদালতে একটি আপিল দায়ের করা হয়। শুনানি শেষে হাইকোর্ট ওই আপিলটি গ্রহণযোগ্য নয় মর্মে খারিজ করে দেন।
আদালতের এ রায়ের ফলে ভোলা-২ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনী বৈধতা নিয়ে আর কোনো আইনগত বাধা রইলো না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এদিকে হাইকোর্টের এ সিদ্ধান্তে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা বলছেন, এটি সত্যের বিজয় এবং রাজনৈতিকভাবে হয়রানিমূলক অভিযোগের অবসান ঘটেছে।
উল্লেখ্য, ভোলা-২ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হওয়ায় এখানে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ দিন দিন বাড়ছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।