
১৫ জানুয়ারি ২০২৬
নিখোঁজ কিশোরটির নাম আকবর হোসেন হিমন।
জানা গেছে, গতকাল ১৪ জানুয়ারি ২০২৬, মাগরিবের সময় আকবর হোসেন হিমন নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরটি তজুমদ্দিন উপজেলার হাজি কান্দি গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম জামাল মাঝি এবং মাতার নাম অংকুরা বেগম। সন্তান নিখোঁজ থাকায় পরিবারে চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি যদি কিশোরটিকে কোথাও দেখে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মোঃ ইলিয়াস
📞 যোগাযোগ নম্বর: ০১৭৩০৬৮৭৫৮৭
এ বিষয়ে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবারের সদস্যরা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।