
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার
পিরোজপুর ২ আসন নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক বিএনপির নির্বাচনী সেন্টার কমিটি গঠন চলমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ ভোটের আগে নির্বাচন পরিচালনা ও প্রচারণা শুরুর প্রস্তুতি হিসেবে পিরোজপুর ২ আসনে ধানের শীষের পক্ষে আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সমর্থনে এবং নেছারাবাদ উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর নির্দেশনায় নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিএনপির বর্তমান উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং সোহাগদল ইউনিয়নের প্রধান সমন্বয়ক মোঃ সোহেল রানা মৃধার নেতৃত্বে পর্যায়ক্রমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনায় সেন্টার কমিটি গঠন চলমান রয়েছে।
গত ১৩ জানুয়ারি মঙ্গলবার থেকে সোহাগদলের ৭ নং ওয়ার্ডে প্রথম সভা আয়োজনের মাধ্যমে এ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি বুধবার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এবং বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা ও সেন্টার কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে এলাকার স্ব স্ব ওয়ার্ড থেকে বিগত দিনে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীকে স্থান দেওয়া হয়। এছাড়া বিএনপি সমর্থিত সমমনা নবীন প্রবীন এবং এলাকার গ্রহনযোগ্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে এ কমিটি গঠনে জোর দেওয়া হয়।
এসময় সোহাগদল ইউনিয়ন বিএনপির প্রধান প্রধান নেতৃবৃন্দ সহ ওয়ার্ড ভিত্তিক সকল নেতাকর্মী উপস্থিত থেকে
অত্যান্ত প্রানবন্ত ও সতঃস্ফুর্ত অংশগ্রহণে দলকে সুসংগঠিত করতে এবং ধানের শীষকে বিজয়ী করে দেশকে একটি গনতান্ত্রিক ও কল্যানকামী সরকার উপহার দিতে দৃড় প্রত্যায় ব্যাক্ত করেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।