
বাহাদুর চৌধুরী :
ভোলা সদর–১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপির উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের দিকনির্দেশনায় সুশৃঙ্খল পরিবেশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নির্বাচনী প্রতীক ‘গরুর গাড়ি’ পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
সারাদিনব্যাপী এই কর্মসূচিতে ভোলা সদর–১ আসনের বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকায় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্যে আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ভোলা সদর–১ আসনের ভোটারদের সমর্থন প্রত্যাশা করছে দলটি।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।