
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
বাংলাদেশ জিন্দাবাদ—এই শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোপালপুর–দরবেশপুর জিডি শামসুদ্দিন আহমে কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গণ। বিএনপি’র সাবেক চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী ও মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এখানে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য,সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৭৮ কুষ্টিয়া-০৪ (খোকসা–কুমারখালী) এ বিএনপি মনোনীত প্রার্থী।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক ও আপসহীন নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। দেশ ও জাতির জন্য তার ত্যাগ ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের এই স্মরণসভা তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
কুমারখালী থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। তারা তাদের বক্তব্যে দেশনেত্রীর রাজনৈতিক সংগ্রাম,গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং দেশপ্রেমিক নেতৃত্বের নানা দিক তুলে ধরেন।
স্মরণসভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ,জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পুরো পরিবেশ ছিল শোক,শ্রদ্ধা ও প্রার্থনায় আবিষ্ট।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।