
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় পরিবেশ দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। জেলার সদর ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৮টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ভাটামালিকদের কাছ থেকে মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, এসব ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়ির নিকটবর্তী এলাকায় অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছিল, যা মারাত্মকভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান,পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করে দেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নজরদারি আরও জোরদার করা হবে এবং পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।