
মো:তুহিল (ফরাজী)প্রতিনিধি:
(৬ জানুয়ারি ২০২৬) ভোলা বোরহানউদ্দিন উপজেলা কুতুবা ইউনিয়ন আওতাধীন
কুতুবা ৯নং ওয়ার্ডে গভীর রাতের আঁধারে জঘন্য ও কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক হারুন গোলদার।
দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার হাঁস-মুরগির খামারে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় শতাধিক হাঁস-মুরগি।
এই ন্যাক্কারজনক ঘটনার পর হারুন গোলদার ও তার পরিবার চরম ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়েছেন। জীবিকা ধ্বংস করে দেওয়ার এই ঘটনা শুধু একটি খামারে আগুন নয়—এটি একটি পরিবারকে পথে বসানোর ষড়যন্ত্র।
এলাকাবাসীর অভিযোগ, রাতের নিরবতা কাজে লাগিয়ে দুষ্কৃতকারীরা এই বর্বরতা চালিয়েছে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশ্ন উঠেছে—কারা এই আগুন লাগালো? কেন একজন কৃষকের রুটি-রুজি টার্গেট করা হলো?
ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের আশায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।