
বাহাদুর চৌধুরী :
ভোলা জেলার সদর এক আসনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে গত ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে আলাপচারিতায় একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে। অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের তুলনায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এ আসনে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই শক্ত অবস্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্রেস্টার আন্দালিব রহমান পার্থের পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য। বিশেষ করে তাঁর মরহুম পিতা নাজিউর রহমান মঞ্জু সাহেবের ভোলা জেলার উন্নয়নে অতীতের অবদান আজও সাধারণ মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। অবকাঠামো উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর ভূমিকা ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে পার্থ সাহেবের মায়ের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এলাকাবাসীর মধ্যে গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে।
এদিকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সমর্থিত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে কাজ করছে। বিশেষ করে শ্রমিক পার্টির নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে, মহল্লা, ইউনিয়ন ও বাজারগুলোতে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। তারা পার্থ সাহেবের অতীত রাজনৈতিক ভূমিকা, জনগণের পক্ষে তাঁর অবস্থান এবং এলাকার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হচ্ছেন।
স্থানীয় বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় পার্টির বিজেপির প্রার্থীর প্রতি আগ্রহী। অনেকেই মনে করছেন, যোগ্য নেতৃত্ব ও অভিজ্ঞতার কারণেই এই আসনে জাতীয় পার্টি বিজেপি প্রার্থী শক্ত অবস্থানে রয়েছেন।
সব মিলিয়ে রাজনৈতিক বিভিন্ন পেশাজীবীদের মতে, যদি একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ‘গরুর গাড়ি’ প্রতীকের বিজয় লাভের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।