
হাসান হৃদয়
লালমোহন,
৩১ শে ডিসেম্বর, ২০২৫ ইং ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় লালমোহন সার্কেল অফিস, লালমোহন থানা ও মঙ্গল শিকদার তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি লালমোহন সার্কেল অফিস, লালমোহন থানা ও মঙ্গল শিকদার তদন্ত কেন্দ্রে কর্মরত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেন। পুলিশ সুপার মহোদয় থানা ভবন, অফিস কক্ষ, ব্যারাক, মেস, হাজতখানা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব সত্যজিৎ কুমার ঘোষ
অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ইনচার্জ, মঙ্গল শিকদার তদন্ত কেন্দ্রসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।