
মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
সারা দেশের ন্যায় দিনাজপুর জেলাতেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণী-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১২টায় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।
এসময় তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করা সম্ভব। তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আখের আলী (সুজন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র রায়সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।