
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
শান্তিপূর্ণ পরিবেশে সমর্থকদের উপস্থিতি, ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির অঙ্গীকার নিয়ে কুষ্টিয়া-৩ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা বলেন,কুষ্টিয়া-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে সৎ,যোগ্য ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রত্যাশায় আছে। আমি আল্লাহর ওপর ভরসা রেখে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি।
তিনি আরও বলেন,দেশ ও জাতির সংকটময় মুহূর্তে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি সমাজে ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় জামায়াতের স্থানীয় নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন,কুষ্টিয়া সদর আসনের সাধারণ মানুষ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হচ্ছে এবং নৈতিক ও আদর্শিক রাজনীতির প্রতি জনসমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কুষ্টিয়া-৩ (সদর) আসনটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে রাজনৈতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা ও জনআলোচনা ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।