
হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-০৬ কেশবপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রাথী আলহাজ্ব আবুল হোসেন আজাদ মনোনয়ন সংগ্রহ করেছেন। গতকাল রোববার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুনের কাছে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।