
মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে ভোলা–২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে ভোলার বোরহানউদ্দিন বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এ সময় টবগী ইউনিয়ন বিএনপি, কাচিয়া ইউনিয়ন বিএনপি, পক্ষিয়া ইউনিয়ন বিএনপি ও হাসান নগর ইউনিয়ন বিএনপির,বোরহানউদ্দিন উপজেলা ছাএদল, কলেজ ছাএদল, বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
ঢাকার পথে যাত্রাকালে নেতাকর্মীদের জন্য খাবারের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির শুভানুধ্যায়ী সোহেল হাওলাদার। তার এই উদ্যোগে নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান। খাবারের ম্যানেজমেন্টের দায়িত্বে টবগী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হাওলাদার টবগী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুম সেজোয়াল আলমগীর শ্রমিক দলের সাধারণ সম্পাদক, টবগী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবলু হাজী সেলিম রারী টবগী ইউনিয়ন মৎস্যজীবী দল
এ সময় উপস্থিত নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভোলা–২ আসনের নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।