
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সীমান্তে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়,বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ৮৪/১-এস সংলগ্ন বাংলাদেশ অংশের ডিগ্রীরচর এলাকা থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে বিজিবির নিয়মিত টহল দল একজন ভারতীয় নাগরিককে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম এম বাবু (৪৫)। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আজিজ শেখ এবং মাতা মৃত রোকেয়া বেগম। বিজিবির নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত টহল দল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করতে সক্ষম হয়।
এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৭ হাজার টাকা মূল্যের ধূর (মাদকজাত দ্রব্য) জব্দ করা হয় বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। আটককৃত ভারতীয় নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদক পাচার,চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়,দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।