
মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের খবরে দিনাজপুরে সমাবেশ ও আনন্দ র্যালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন।
এ উপলক্ষে আজ সোমবার বিকেলে দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রিয় নেতার প্রত্যাবর্তনকে স্বাগত জানান।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে আগামীকাল মঙ্গলবার দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথাও জানান নেতাকর্মীরা।
সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি জেলা কমিটির সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।