
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলার শিল্পনগরী খাজা নগরে সেভ খাজা নগর ফাউন্ডেশনের উদ্যোগে একদিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীত মৌসুমকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে বিভিন্ন ধরনের দেশীয় পিঠার সমাহার দেখা যায়,যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন,গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইখতিয়ার হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবে অংশগ্রহণ করেন।
পিঠা উৎসবে ভাপা,চিতই,পুলি,পাটিসাপটা,দুধ চিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।