
মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি:
ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ) মোঃ আবু হানিফ, সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন টগবী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ হাসনাইন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর পিতার নাম মোঃ সালেম এবং মাতার নাম ফাতেমা বিবি। তার বাড়ি টগবী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মূলাইপত্তন এলাকায়।
পুলিশ জানায়, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। ভোলা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।