
এম মনিরুল ইসলাম শ্যামনগর।
সাতক্ষীরার বৃহত্তম উপজেলা শ্যামনগর জনপদে,বাংলাদেশ ছাত্রশিবিরের উদ্যোগে,আগামী নির্বাচনে সংসদ পদপ্রার্থী, ওসমান বিন হাদি" শহীদ হওয়ায়,দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,বিপ্লবী নন্দিত জননেতা,ঢাকা সংসদীয় (08) আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ওসমান বিন হাদী" সম্প্রতি আক্রমণের শিকার হন,পরিশেষে শাহাদাত বরণ করেন।তার হত্যাকারীদের বিচার ব্যবস্থা কার্যকর করার দাবিতে, জুম্মা নামাজ শেষে ছাত্রশিবিরের নেতৃত্বে,তাওহিদী জনতা শ্যামনগরের উপকূলীয় জনপদ বুড়িগোয়ালিনী নীলডুমুর বাজার প্রদক্ষিণ শেষে, খেয়াঘাট চত্বরে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে বক্তৃতা রাখেন, গাজী দিদারুল ইসলাম,সভাপতি আট নম্বর ওয়ার্ড,জামায়াত ইসলাম,বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য রবিউল ইসলাম। বুড়িগোয়ালিনী যুব বিভাগের সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,আব্দুল জলিল প্রমুখ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।