
মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত দিনাজপুরের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী (২৫ বছর পূর্তি) উৎসব-২০২৫ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এ উৎসবে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস উৎসবসহ নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান, অভিভাবক সদস্য মোঃ আব্দুল মান্নান সরকার এবং দিনাজপুর একাডেমি হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখের আলী। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্যে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস ও অর্জনের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক ও বর্তমান সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।