
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়ি থেকে রকিবুল ইসলাম (২৫) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি ৫২তম কনস্টেবল ব্যাচের সদস্য, ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে কুষ্টিয়া উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের নিজ বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রকিবুল ইসলাম,সামসুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঋণগ্রস্ত রকিবুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাছাড়া পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী বাবার বাড়িতে থাকতেন।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পুলিশ সদস্য রকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হন। পরে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে এই ঘটনায় শেষমেশ এলাকাবাসী শোকাহত ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।