
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ৪৮ বোতল মদ এবং ৪,২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি আটক করেছে। সোমবার (০৯ ডিসেম্বর ২০২৫) বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ ডিসেম্বর সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেলার বাইপাস লালনচত্বর এলাকায় অবৈধ নকল বিড়ি পাচারের খবর পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি,এসইউপি,পিএসসি,জি-এর তত্ত্বাবধানে হাবিলদার মোঃ গিয়াস পারভেজের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পাবনা টু পাথরঘাটা রুটের একটি বিআরটিসি পরিবহন তল্লাশি করে ৪,২০০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।
এ ছাড়া এর আগে ৭ ডিসেম্বর রাত ১১টা ১০ মিনিটের দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে মরার পাড়া নামক স্থান থেকে ভারতীয় ৪৮ বোতল মদ জব্দ করে বিজিবি। নায়েব সুবেদার আঃ রবের নেতৃত্বে নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।
বিজিবি কর্তৃপক্ষ জানায়,দুই অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ৩ লাখ ৩ হাজার টাকা। আটককৃত ভারতীয় মদ মালিকবিহীন হওয়ায় ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে। আর উদ্ধারকৃত নকল বিড়ি বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ কামাল রনি বলেন,মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছি।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।