
এম মনিরুল ইসলাম
শ্যামনগর ঘুরে।
সাতক্ষীরার প্রত্যন্ত পল্লীতে সারা দেশের ন্যায় জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী,প্রচার-প্রচারণা ব্যাপকভাবে সাড়া ফেলেছে।তারই ধারা বাহিকতায়, শ্যামনগর অভ্যন্তরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার- প্রচারণায় মাঠে নেমেছেন,তরুণ সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম।
অনুসন্ধান পূর্বক প্রকাশ,
এই তরুণ ছাত্রনেতা বিগত দিনে শ্যামনগর মহসিন কলেজ ছাত্র শিবিরের বিপ্লবী বিপ্লবী দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে, শ্যামনগর জনপদ ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমান। শৈর শাসনের অবসানের পর সাতক্ষীরা আংশিক কালিগঞ্জ আসনের জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে, প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন তিনি। তার অধীনে রয়েছে শতাধিক তরুণ, দৈনন্দিন শ্রমজীবী ও অবহেলিত জনগোষ্ঠী।
শ্যামনগর উপজেলার রূপকার দুইবার নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
দেশের সর্ববৃহৎ এই উপজেলার যা কিছু উন্নয়ন তার অধিকাংশ অবদানি তার তথা বাংলাদেশ জামায়াত ইসলামীর। নির্বাচনী মাঠে রয়েছেন, প্রধান বিরোধীদলের ধানের শীষ প্রার্থী ডঃ মনিরুজ্জামান। উল্লেখ্য এই তরুণ সম্ভাবনাময়ী ছাত্রনেতা জাহাঙ্গীর আলম,বুড়িগোয়ালিনী চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম(যার নামে দেয়া হয়েছিল প্রায় ৭০ টির মত মিথ্যা মামলা) এর ভ্রাতুসপুত্র। ফ্যাসিস্ট শাসনামলে জামায়াত ইসলাম এর নেতাকর্মী সারা দেশে চরমভাবে লাঞ্ছিত নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে।
৪ই ডিসেম্বর সকাল দশটায় নীলডুমুর খেয়াঘাট এলাকায় মোটর শ্রমিকদের মধ্যে গেঞ্জি বিতরণ করেন এই তরুণ ছাত্রনেতা।আগামী সম্ভাবনাময় শ্যামনগরের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সাবেক সাংসদ নন্দিত জননেতা গাজী নজরুল ইসলাম কে প্রতিনিধিকে জানান,সকল ধর্ম বর্ণ মত পেশা শ্রেণীভেদে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলে,বাংলার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন দেয়ার আকুল আহবান জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭'''' T.L.No:183 T.I.N:534926870539