
মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এ দিনাজপুর সদর-৩ আসনে দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করায় দিনাজপুর পৌর বিএনপির ১১নং ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশনেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা এম এ জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন মন্ডল বকুল।
এ ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি, জেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোঃ রুহুল আমিন।
সারা অনুষ্ঠানটি সঞ্চালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ১১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নির্বাচনে সফলতা কামনা করা হয় এবং দিনাজপুর সদর-৩ আসনে ব্যাপক গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।