মোঃ তুহিন ফরাজী
(স্টাফ রিপোর্টার)
ভোলা লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের বদলীর খবর ছড়িয়ে পড়তেই দুঃখ ও ব্যথা প্রকাশ করেছেন লালমোহন উপজেলার বিভিন্ন শ্রেণী–পেশার সাধারণ মানুষ। গত এক বছরে লালমোহনে দায়িত্ব পালনকালে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান এলাকায় প্রশংসিত হয় এবং অপরাধীদের মাঝে সৃষ্টি করে ভীতি। এর ফলেই তিনি অর্জন করেন লালমোহনবাসীর আন্তরিক ভালোবাসা ও আস্থা।
রাজনৈতিক পটপরিবর্তনের পর জটিল পরিস্থিতির মধ্যেও থানায় যোগ দিয়ে আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে তিনি অনন্য ভূমিকা রাখেন। তার সাফল্যের স্বীকৃতি হিসেবে এক বছরের ব্যবধানে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ছয়বার ‘সেরা অফিসার ইনচার্জ’ হিসেবে পুরস্কৃত হন তিনি।
ওসি সিরাজুল ইসলামের ভবিষ্যৎ জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা। এমন দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা দেশের প্রতিটি থানায় থাকলে জনগণ আরও সুফল পাবে—এমনটাই মনে করেন এলাকার সাধারণ মানুষ। যেখানে তিনি দায়িত্ব পালন করবেন, সেখানেই সম্মান ও সুনামের সাথে কাজ করে যাবেন—এই দোয়াই সবার।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।